Community

হারানো গয়নার বাক্স ( শেষ পর্ব )

আজকে আপনাদের সাথে হারানো গয়নার বাক্স গল্পের শেষ পর্ব শেয়ার করে নেবো। এরপরে সে বললো- অবশেষে… আমি মুক্ত…। তার কণ্ঠে আর রাগ নেই, শুধু এক অদ্ভুত শান্তি রয়েছে। অরিত্রর বুক হালকা হয়ে গেল। এরপর সে জিজ্ঞেস করল- তাহলে… সব শেষ? মৃণালিনী তার দিকে তাকাল এবং একটু হেসে বলল- সবকিছু… শেষ হয় না।

হঠাৎ তার শরীর ধীরে ধীরে আলো হয়ে বিলীন হয়ে যেতে লাগল। ঘরের ভেতর আবার শান্তি ফিরে এল। শেষের পরেও কিছুক্ষণ কেউ কিছু বলল না। তারপর বাবা ধীরে বলল- শেষ পর্যন্ত আমরা পেরেছি। এরপর বৃদ্ধ লোকটা মাথা নেড়ে বলল- হ্যাঁ… অভিশাপ শেষ হয়েছে।

অরিত্র জানলার দিকে তাকাল, তখন ভোরের আলো ফুটছে। একটা নতুন দিনের শুরু। কিন্তু ঠিক তখনই- তার চোখে পড়ল মাটিতে পড়ে থাকা সেই লকেটটা। এরপরে সে সেটা তুলে নিল এবং লকেটটা খুলল।

ভেতরে থাকা ছবিটা আবার ঝাপসা হয়ে গেছে আর তার পেছনে নতুন একটা লেখা ফুটে উঠেছে- সব ঋণ… এখনও শোধ হয়নি…। অরিত্রর বুক ধক্ করে উঠল। এরপর সে ধীরে মাথা তুলল। ঘরের কোণে…এক মুহূর্তের জন্য সে দেখতে পেল- একটা ছায়া। তারপরই সেটা বিলীন হয়ে গেল।

হারানো গয়নার বাক্স ( শেষ পর্ব )
User
u/hasan337 days ago
গল্পটা আমি সম্পূর্ণ করেছি এবং এটা খুবই ভালো লেগেছে আশা করি সামনে আরও নতুন গল্প শেয়ার করবেন ধন্যবাদ।
1
0
Reply
User
u/retu84880• 7 days ago
আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের গল্প পেতে অবশ্যই কমিউনিটির ফলো দিয়ে রাখবেন ❤️
Loading comments...
No more comments